আফগানিস্তানে গত শনিবার (০৪ অক্টোবর ২০১৪) উদ্যাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ আদায় শেষে মোনাজাত করছেন একজন মুসল্লি। ছবিটি কাবুল থেকে তোলা। ছবি: রয়টার্সফিলিপাইনেও গত শনিবার উদ্যাপিত হয়েছে ঈদুল আজহা। সকালে নামাজ আদায়ের পর সেলফি তুলতে দাঁড়িয়ে যান কয়েকজন নারী। ছবিটি ম্যানিলার তাগুইগ শহরের ব্লু মস্ক থেকে তোলা। ছবি: রয়টার্সঈদের নামাজ আদায় শেষে কোলাকুলি করছেন দুই ব্যক্তি। ছবিটি শনিবার ইরাকের বাগদাদের সুন্নি মসজিদের সামনে থেকে তোলা। ছবি: রয়টার্সইন্দোনেশিয়ায় আজ রোববার (০৫ অক্টোবর ২০১৪) উদ্যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ আদায়ে জায়নামাজ নিয়ে ঈদগাহের দিকে যাচ্ছে মানুষ। ছবিটি রাজধানী জাকার্তার সুন্দা কেলাপা বন্দর এলাকা থেকে তোলা। ছবি: এএফপিফিলিস্তিনে ঈদুল আজহা উদ্যাপিত হয়েছে গত শনিবার। ঈদগাহে বড়দের সঙ্গে ঈদের নামাজ আদায় করতে এসেছে এই শিশুটিও। ছবিটি গাজা শহর থেকে তোলা। ছবি: এএফপিফিলিস্তিনের ছোট ছোট শিশুরা ঈদ উপলক্ষে বেলুন ওড়াচ্ছে। ছবিটি গাজা শহর থেকে তোলা। ছবি: এএফপিইসরায়েলি হামলায় বিধ্বস্ত হয়েছে গাজার একটি মসজিদ। শনিবার সেই ভগ্ন মসজিদের মেঝেতে বসেই ঈদের নামাজ আদায় করেন কিছু ফিলিস্তিনি মুসল্লি। ছবি: রয়টার্সকিরগিজস্তানের বিশকেকে শনিবার ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। ছবি: এএফপিরাশিয়ার মস্কোয় শনিবার কেন্দ্রীয় মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেন মুসল্লিরা। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপিআলবেনিয়ার রাজধানী তিরানায় একটি রাস্তায় ঈদের আননন্দে মেতেছে শিশুরা। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপিমিসরের গিজা প্রদেশের একটি গ্রামে শনিবার ঈদুল আজহার নামাজ আদায় করেন মুসল্লিরা। ছবি: এএফপি