দেশে দেশে ঈদ

বিশ্বের বিভিন্ন দেশে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর, ২০১৫) অনুষ্ঠিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে ঈদের নামাজের আগে চীনে একে অপরে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন। ছবিটি চীনের নিংজিয়া প্রদেশের ইনচুয়ানে নান গুয়ান মসজিদ থেকে তোলা। ছবি: এএফপি

ঈদের নামাজ শেষে বাড়ির দিকে ফিরছেন মুসল্লিরা। ছবিটি চীনের নিংজিয়া প্রদেশের ইনচুয়ানে নান গুয়ান মসজিদ থেকে তোলা। ছবি: এএফপি
বড়দের সঙ্গে ঈদের নামাজ পড়তে এসেছে এই শিশুটিও। ছবিটি চীনের নিংজিয়া প্রদেশের ইনচুয়ানে নান গুয়ান মসজিদ থেকে তোলা। ছবি: এএফপি
পশু কোরবানি দেখতে শিশুসহ উৎসুক মানুষের ভিড়। ছবিটি মালয়েশিয়ার শাহ আলমে সুলতান সালাউদ্দিন আবদুল আজিজ মসজিদের সামনে থেকে তোলা। ছবি: এএফপি
পশু কোরবানি দেখতে শিশুসহ উৎসুক মানুষের ভিড়। ছবিটি মালয়েশিয়ার শাহ আলমে সুলতান সালাউদ্দিন আবদুল আজিজ মসজিদের সামনে থেকে তোলা। ছবি: এএফপি
জানালার ফাঁক দিয়ে পশু কোরবানি দেখছে এই শিশুটি। ছবিটি মালয়েশিয়ার শাহ আলমে সুলতান সালাউদ্দিন আবদুল আজিজ মসজিদের সামনে থেকে তোলা। ছবি: এএফপি
ঈদের দিন নতুন পোশাক পরে স্বজনদের সঙ্গে ঘুরছে শিশুটি। ছবিটি চীনের সাংহাই থেকে তোলা। ছবি: এএফপি
চীনের সাংহাইয়ের রাস্তায় ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিরা ভিড়। ছবিটি সাংহাইয়ের হাক্সি মসজিদের কাছ থেকে তোলা। ছবি: এএফপি
রাশিয়ায় মস্কোর গ্র্যান্ড মসজিদে ঈদের নামাজ পড়ছেন মুসল্লিরা। ছবি: এএফপি
আফগানিস্তানের কাবুলে ঈদগাহ মসজিদের সামনে নিজের কৃত্রিম পা খুলে ভিক্ষা করতে বসেছেন এই ব্যক্তি। ছবি: এএফপি
দুবাইর আল-মানখুল মসজিদে ঈদুল আজহার নামাজ পড়ছেন মুসল্লিরা। ছবি: এএফপি
ঈদের নামাজের পর আনন্দে মেতে উঠেছে শিশুরা। ছবিটি চীনের নিংজিয়া প্রদেশের ইনচুয়ানে নান গুয়ান মসজিদের সামনে থেকে তোলা। ছবি: এএফপি
ঈদের নামাজ শেষে বাড়ি ফিরছেন মুসল্লিরা। ছবিটি আফগানিস্তানের কাবুল থেকে তোলা। ছবি: রয়টার্স
রাশিয়ার মস্কোতে আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। নামাজ শেষে বৃষ্টিতে ভিজেই ঘরে ফিরছে মানুষ। ছবি: রয়টার্স
ইন্দোনেশিয়ায় কোরবানির মাংস নিতে আসা মানুষের ভিড়। ছবিটি জাকার্তার আল-আজহার মসজিদের সামনে থেকে তোলা। ছবি: রয়টার্স
কাজাখস্তানে আলমাতির কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাত। ছবি: রয়টার্স
ইন্দোনেশিয়ার জাকার্তায় ঈদের নামাজে অংশ নিতে নৌকায় করে যাচ্ছেন মুসল্লিরা। ছবিটি জাকার্তার সুন্দা কেলাপা বন্দর থেকে তোলা। ছবি: রয়টার্স
ঈদের নামাজ শেষে কোলাকুলি করছেন মুসল্লিরা। ছবিটি লিবিয়ার ত্রিপোলি থেকে তোলা। ছবি: এএফপি
ফ্রান্সের মার্সেইলির কাবুসেলে স্টেডিয়ামে ঈদের জামাত। ছবি: এএফপি
thum