প্রচণ্ড ঠান্ডায় জমে গেছে নদীর পানি। তবে নদীর মাছ তো আর বরফে জমে যায়নি। তাই এখন সেই মাছ ধরার উৎসবে মেতেছে লাখো মানুষ। এই উৎসব স্থানীয়ভাবে আইস ফিশিং ফেস্টিভ্যাল নামে পরিচিত। মাছ ধরার জন্য আয়োজকেরা ১৪ হাজার গর্ত খুঁড়েছেন। ছবিটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ১২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে হেচসান নদী থেকে আজ শনিবার তোলা। ছবি: রয়টার্সগর্তে বড়শি ফেলে মাছের অপেক্ষায়। ছবি: এএফপিতিন সপ্তাহব্যাপী চলবে মাছ ধরার এ উৎসব। ছবি: এএফপিমাছ শিকার করতে পেরে বিজয়ের হাসি। ছবি: এএফপিবরফের নিচে পানিতে বেঁচে থাকলেও বরফের ওপরে আসার কিছুক্ষণের মধ্যে ঠান্ডায় মাছ জমে যাচ্ছে। ছবি: এএফপিমাছ শিকারের জন্য গর্তে সতর্ক নজরদারি। ছবি: এএফপিআইস ফেস্টিভ্যালে হাত দিয়ে মাছ ধরারও ছিল আয়োজন। সেখানে একজন সফল হয়ে ‘ভি’ চিহ্ন দেখাচ্ছেন। ছবি: রয়টার্স