ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ও দপ্তর ১০ ডাউনিং স্ট্রিট। দুই দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে এখানেই ছয়টি বছর কাটিয়েছেন ডেভিড ক্যামেরন ও তাঁর পরিবার। প্রধানমন্ত্রীর দায়িত্ব টেরেসা মের কাছে হস্তান্তরের পর সপরিবারে এই ভবন ছেড়ে চলে যাচ্ছেন ক্যামেরন। ছবি: রয়টার্সছয় বছর বাসিন্দা ছিলেন ১০ ডাউনিং স্ট্রিটের। ছাড়ার আগে কি একটু মন খারাপ ক্যামেরন পরিবারের? ছবি: রয়টার্স১০ ডাউনিং স্ট্রিট ছেড়ে যাচ্ছেন ডেভিড ক্যামেরন, স্ত্রী সামান্থা, দুই মেয়ে ন্যান্সি ও ফ্লোরেন্স, ছেলে আর্থার। ছবি: রয়টার্স১০ ডাউনিং স্ট্রিট ছেড়ে যাচ্ছেন (বা থেকে) ডেভিড ক্যামেরন, বড় মেয়ে ন্যান্সি, ছোট মেয়ে ফ্লোরেন্স, স্ত্রী সামান্থা ও ছেলে আর্থার। ছবি: রয়টার্স১০ ডাউনিং স্ট্রিটের সামনে শেষ ভাষণ দিচ্ছেন ডেভিড ক্যামেরন। পাশে দাঁড়িয়ে সে কথা শুনছেন তাঁর স্ত্রী, কন্যা ও পুত্র। ছবি: রয়টার্সএকটু কি মন খারাপ ছোট্ট ফ্লোরেন্সের? এই বাড়িতেই তার জন্ম। ছাড়ার সময় মন খারাপ হয়নি তো ডেভিড ক্যামেরনের ছোট মেয়েটির? ছবি: রয়টার্সছয় বছরের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে ক্যামেরন পরিবার। ছবি: রয়টার্সদুই মেয়ে আর ছেলেকে নিয়ে ১০ ডাউনিং স্ট্রিট ছাড়ছেন ক্যামেরন-সামান্থা দম্পতি। ছবি: রয়টার্স