বিক্ষোভের একপর্যায়ে কংগ্রেস ভবনের দেয়ালের ওপর উঠে পড়েন অনেকে
বিক্ষোভের একপর্যায়ে কংগ্রেস ভবনের দেয়ালের ওপর উঠে পড়েন অনেকে

মার্কিন পার্লামেন্ট ভবনে নজিরবিহীন হামলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাজারো উগ্র সমর্থক ক্যাপিটল ভবনে হামলা চালিয়েছেন। এ সময় দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয় আনুষ্ঠানিকভাবে প্রত্যয়নে কংগ্রেসের যৌথ অধিবেশন চলছিল। হামলার সময় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ট্রাম্প-সমর্থকেরা। তাঁরা গত ৩ নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি মানতে পারছেন না। তাঁদের দাবি, ভোট জালিয়াতি করে ট্রাম্পকে হারানো হয়েছে। এদিকে ক্যাপিটল ভবনে হামলা-সংঘর্ষের ঘটনায় চরম বিশৃঙ্খল পরিস্থিতির মুখে একপর্যায়ে কংগ্রেসের অধিবেশন স্থগিত করা হয়। পরে পুনরায় শুরু হয় অধিবেশন।
ট্রাম্প-সমর্থকদের হামলা-সংঘর্ষের কয়েকটি ছবি:

ক্যাপিটল ভবনে হামলার আগমুহূর্তে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মুখোমুখি অবস্থান
সংঘর্ষের সময় আত্মরক্ষার চেষ্টা কয়েকজন হামলাকারীর
কংগ্রেস ভবনের ভেতরে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমর্থকদের সংঘর্ষ
বিক্ষোভের একপর্যায়ে কংগ্রেস ভবনের দেয়ালের ওপর উঠে পড়েন অনেকে
কংগ্রেস ভবনের বাইরে সমবেত বিক্ষোভকারীরা
ভবনে ঢোকার চেষ্টাকালে বাধার মুখে সমর্থকেরা
ট্রাম্প-সমর্থকদের নিয়ন্ত্রণে কংগ্রেস ভবন
স্ট্যাচু অব লিবার্টির সাজে ট্রাম্পের এক সমর্থক
নিরাপত্তাবেষ্টনী ভেদ করে ভবনের ভেতর পতাকা হাতে একজন
হামলার সময় ধুলায় আচ্ছন্ন কংগ্রেস ভবন