রাশিয়ার হামলায় জ্বলছে ইউক্রেন

প্রায় প্রতিদিনই ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়া। এসব হামলায় রাজধানী কিয়েভের পাশাপাশি ইউক্রেনের ওদেসা, ক্রামাতোরস্ক ও জাপোরিঝঝিয়া অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনা, আবাসিক ভবন ও যানবাহনে একের পর এক হামলায় ছড়িয়ে পড়ে আগুন। এসব হামলায় বাড়ছে হতাহত মানুষের সংখ্যা। হামলায় ঘরবাড়ি হারিয়ে স্তব্ধ হয়ে পড়ছেন সাধারণ মানুষ।

রাশিয়ার ছোড়া জেট ইঞ্জিনচালিত একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আছে কিয়েভের রাস্তায়। ৩ সেপ্টেম্বর ২০২৬
ছবি: রয়টার্স
কিয়েভে রাশিয়ার ড্রোন হামলার পর ক্ষতিগ্রস্ত একটি ভবনের আগুন নেভাতে তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ৩ সেপ্টেম্বর ২০২৬
রুশ বাহিনীর হামলার পর ক্রামাতোরস্কে একটি বহুতল আবাসিক ভবনে আগুন লেগে যায়। ২ সেপ্টেম্বর ২০২৬
রাশিয়ার হামলায় ধ্বংস হয়ে গেছে সযত্নে সাজানো ফ্ল্যাটটি। ক্ষয়ক্ষতি দেখে বিষণ্ন মনে দাঁড়িয়ে আছেন এক নারী। ৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্রামাতোরস্কে বিমান হামলার পর দাউদাউ করে জ্বলছে একটি গাড়ি। পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। ২ সেপ্টেম্বর ২০২৬
রুশ ড্রোনের আঘাতে জাপোরিঝঝিয়া অঞ্চলে একটি সেমিট্রাকে আগুন ধরে যায়। আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ৩ সেপ্টেম্বর ২০২৬