যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার সকালে ইরানে হামলা শুরু করে। এ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ সরকারের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। হামলার জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে ইরান। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ হচ্ছে।