মানুষের মতো দেখতে রোবটকে (হিউম্যানয়েড রোবট) বাস্তব জগতে বিভিন্ন কাজের উপযোগী করে তুলতে জার্মানির মিউনিখে চালু হয়েছে বিশেষ প্রশিক্ষণ ও গবেষণাকেন্দ্র ‘টিইউএম রোবোজিম’। মিউনিখের টেকনিক্যাল ইউনিভার্সিটি (টিইউএম) ও প্রযুক্তিপ্রতিষ্ঠান নিউরা রোবোটিকসের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই কেন্দ্রে রোবটকে নানা শারীরিক কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ২২ অক্টোবর কেন্দ্রটির উদ্বোধনী দিনে রোবটের প্রশিক্ষণ ও নানা কসরত নিয়ে এই ছবির গল্প—