যুদ্ধ, মৃত্যু, শোক, ক্ষোভ

পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন তুঙ্গে। ইরানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, লেবাননসহ উপসাগরীয় কয়েকটি দেশে হামলা চলছে। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে তেহরানের সমর্থনে বিক্ষোভ চলছে। মন্দা ভাব দেখা দিয়েছে শেয়ারবাজারে।

হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি ধরে আছেন শোকাচ্ছন্ন এক নারী। ইরানের রাজধানী তেহরানে, ১ মার্চ ২০২৬
ছবি: রয়টার্স
ইসরায়েলি হামলার পর ধোঁয়ায় ঢাকা রাতের আকাশ। লেবাননের রাজধানী বৈরুতে, ২ মার্চ ২০২৬
আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে বিক্ষোভে নারীরা। মার্কিন দূতাবাসের বাইরে, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে, ১ মার্চ ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ব্যক্তিদের কফিন নিয়ে প্রতিবাদ সমাবেশ। পাকিস্তানের করাচিতে, ১ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে মন্দা শেয়ারবাজারের সূচক নিম্নমুখী। জাপানের রাজধানী টোকিওতে, ২ মার্চ ২০২৬
হোয়াইট হাউসে প্রবেশের আগে হাত নেড়ে শুভেচ্ছা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে, ১ মার্চ ২০২৬
রাতের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্রের আলোর ঝলকানি। ইসরায়েলের জেরুজালেমে, ১ মার্চ ২০২৬