ফিলিস্তিনের গাজার আকাশে আগুন ও ধোঁয়া। উপত্যকাজুড়ে মানুষের হাহাকার। ঘরছাড়া লাখো মানুষ ছুটছে অজানা নিরাপদ আশ্রয়ের খোঁজে। আর দূরদেশের রাস্তায় প্রতিবাদে প্রতিধ্বনিত হচ্ছে শান্তির স্লোগান—যুদ্ধ নয়, চাই কূটনীতি, চাই শান্তি। এসব নিয়েই এবারের ছবির গল্প।
প্রথম আলো ডেস্ক
ইসরায়েলের হামলার পর গাজা থেকে ধোঁয়া উঠছে। গাজা, ফিলিস্তিন, ১৩ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
অস্ত যাচ্ছে সূর্য। আর ঘর ছেড়ে কোথায় যাচ্ছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। নুসাইরাত, গাজা, ফিলিস্তিন, ১৩ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
পা–হারা এক ব্যক্তিও ভিটেমাটি ছাড়তে বাধ্য হচ্ছেন। ক্রাচে ভর দিয়ে বাস্তুচ্যুত জনতার সঙ্গে এগিয়ে যাচ্ছেন তিনি অনিশ্চিত গন্তব্যের পথে। নুসাইরাত, গাজা, ফিলিস্তিন, ১৩ সেপ্টেম্বরঅন্ধকার রাতে অনিশ্চিত গন্তব্যের পথে ছুটছে মানুষ। নিরাপদ আশ্রয়ের খোঁজে একসঙ্গে পা বাড়িয়েছে তারা। নুসাইরাত, গাজা, ফিলিস্তিন, ১৩ সেপ্টেম্বরগাদাগাদি করে ট্রাকে উঠেছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। তারা অজানা কোনো আশ্রয়ে খুঁজছে সামান্য নিরাপত্তা। নুসাইরাত, গাজা, ফিলিস্তিন, ১৩ সেপ্টেম্বর‘গাজায় গণহত্যা বন্ধ করুন, যুদ্ধক্ষেত্রে অস্ত্র নয়, অস্ত্রের পরিবর্তে শান্তি’—স্লোগানে বার্লিনের রাস্তায় শান্তির সপক্ষে মিছিল। বার্লিন, জার্মানি, ১৩ সেপ্টেম্বর‘কূটনীতি ও আলোচনা চাই’ লেখা প্ল্যাকার্ড হাতে বার্লিনের শান্তি সমাবেশে শান্তির বার্তা দিচ্ছেন এক বিক্ষোভকারী। বার্লিন, জার্মানি, ১৩ সেপ্টেম্বর১৫৬ কিলোমিটার ম্যারাথন দৌড় আয়োজন চলাকালে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা ফিলিস্তিনের বিশাল পতাকা বার্লিনের রাস্তায় প্রদর্শন করছেন। বার্লিন, জার্মানি, ১৩ সেপ্টেম্বর