মিয়ানমারে বন্যায় দুর্ভোগ

টানা ভারী বৃষ্টিতে মিয়ানমারের ইরাবতী ডেল্টা অঞ্চলের লেমিথনা এলাকায় বন্যা দেখা দিয়েছে। ঘরবাড়ি ও সড়কসহ বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কোথাও নৌকা, কোথাও বাঁশের ভেলায় ভর করে চলছে মানুষের যাতায়াত। দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধারকর্মী, স্বেচ্ছাসেবী ও দমকল সদস্যরা কাজ করে যাচ্ছেন।

বন্যাকবলিত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে নৌকা প্রস্তুত করছেন উদ্ধারকর্মীরা। লেমিথনা, ইরাবতী ডেল্টা অঞ্চল, মিয়ানমার, ৩ আগস্ট ২০২৬
বন্যাকবলিত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে নৌকা প্রস্তুত করছেন উদ্ধারকর্মীরা। লেমিথনা, ইরাবতী ডেল্টা অঞ্চল, মিয়ানমার, ৩ আগস্ট ২০২৬
বন্যার পানিতে আটকে পড়া বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ করছেন উদ্ধারকর্মীরা। লেমিথনা, ইরাবতী ডেল্টা অঞ্চল, মিয়ানমার, ৩ আগস্ট ২০২৬
উদ্ধার অভিযানে ব্যবহারের জন্য নৌকা প্রস্তুত করছেন স্বেচ্ছাসেবী ও উদ্ধারকর্মীরা। লেমিথনা, ইরাবতী ডেল্টা অঞ্চল, মিয়ানমার, ৩ আগস্ট ২০২৬
কোমরসমান বন্যার পানিতে বাঁশের ভেলায় চড়ে গন্তব্যে যাচ্ছেন এই বাসিন্দা। লেমিথনা, ইরাবতী ডেল্টা অঞ্চল, মিয়ানমার, ৩ আগস্ট ২০২৬
বন্যার পানিতে ডুবে যাওয়া এলাকা ভবনের ওপর থেকে দেখছেন স্থানীয় বাসিন্দারা। লেমিথনা, ইরাবতী ডেল্টা অঞ্চল, মিয়ানমার, ৩ আগস্ট ২০২৬
প্লাবিত একটি বৌদ্ধবিহারে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মী ও দমকল সদস্যরা। লেমিথনা, ইরাবতী ডেল্টা অঞ্চল, মিয়ানমার, ৩ আগস্ট ২০২৬
বন্যার পানিতে তলিয়ে যাওয়া সড়ক ধরে হেঁটে চলেছেন স্থানীয় বাসিন্দারা। লেমিথনা, ইরাবতী ডেল্টা অঞ্চল, মিয়ানমার, ৩ আগস্ট ২০২৬
প্লাবিত এলাকায় নৌকায় করে চলাচল করছেন স্থানীয়রা। লেমিথনা, ইরাবতী ডেল্টা অঞ্চল, মিয়ানমার, ৩ আগস্ট ২০২৬
টানা উদ্ধার অভিযান শেষে যানবাহনের পাশে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছেন উদ্ধারকর্মী ও দমকল সদস্যরা। লেমিথনা, ইরাবতী ডেল্টা অঞ্চল, মিয়ানমার, ৩ আগস্ট ২০২৬