ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ
ফিলিস্তিনের গাজায় এক মাসের বেশি সময় ধরে বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। এই হামলায় ৩৫ দিনে ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার পরও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অনেক দেশ ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে। এর প্রতিবাদে বিক্ষোভ হচ্ছে দেশে দেশে।
