হাফটাইম জমজমাট

স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালের উত্তেজনার মধ্যেই বিরতিতে জমে ওঠে বর্ণিল হাফটাইম শো। সংগীত, নৃত্য আর বিশ্বখ্যাত তারকাদের উপস্থিতিতে নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়াম হয়ে উঠেছিল জমকালো।

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালের হাফটাইম শোতে একসঙ্গে পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান তারকা বার্না বয়ে। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র, ১৯ জুলাই
ছবি: এএফপি
বিশ্বকাপ ফাইনালের বিরতির আয়োজনে মঞ্চ মাতায় কে-পপ ব্যান্ড বিটিএস। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়াম, ১৯ জুলাই
হাফটাইম শোতে বিটিএসের দুই তারকা জিন ও ভিয়ের পরিবেশনা। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়াম, ১৯ জুলাই
হাফটাইম শোতে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনিও ও রোনালদোর সঙ্গে পপ তারকা ম্যাডোনা। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়াম, ১৯ জুলাই
কোল্ডপ্লে, সেসেমি স্ট্রিট, দ্য মাপেটস, শাকিরা ও বার্না বয়ের যৌথ পরিবেশনায় রঙিন হয়ে ওঠে বিশ্বকাপ ফাইনালের বিরতির অনুষ্ঠান। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়াম, ১৯ জুলাই
হাফটাইম শোতে দর্শকদের মাতিয়ে রাখেন শাকিরা। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়াম, ১৯ জুলাই
বিশ্বকাপ ফাইনালের বিরতির মঞ্চে পারফর্ম করছেন শাকিরা। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়াম, ১৯
হাফটাইম শো উপভোগ করছেন স্পেনের সমর্থকেরা। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়াম, ১৯ জুলাই
বিশ্বকাপ ফাইনালের বিরতিতে বিটিএসের সাত তারকা জাংকুক, ভি, জিন, আরএম, জিমিন, সুগা ও জে হোপের পরিবেশনা। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়াম, ১৯ জুলাই