খেলার মাঠে রোবটের নৈপুণ্য

মানবাকৃতির রোবট এখন আর শুধু গবেষণাগারের গণ্ডিতে আটকে নেই। খেলার মাঠেও নৈপুণ্য দেখাচ্ছে এসব রোবট। চীনের বেইজিংয়ে চলছে মানবাকৃতির রোবট গেমসের দ্বিতীয় বৈশ্বিক আসর। ফুটবল, দৌড় ও কিকবক্সিংসহ বিভিন্ন খেলায় মেতেছে রোবটরাও। সেই আয়োজন নিয়ে এবারের ছবির গল্প:

উদ্বোধনী আয়োজনে সারি ধরে হাঁটছে বুস্টার রোবোটিকসের তৈরি মানবাকৃতির রোবট। বেইজিং, ২২ আগস্ট ২০২৬
ছবি: রয়টার্স
কিকবক্সিংয়ের ৮০ কেজির শ্রেণির কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ইউনিট্রি রোবোটিকসের তৈরি মানবাকৃতির রোবট। বেইজিং, ২৩ আগস্ট ২০২৬
ফুটবল খেলছে মানবাকৃতির রোবটরা। বেইজিং, ২৩ আগস্ট ২০২৬
মানবাকৃতির রোবট যখন ১০০ মিটার দৌড় প্রতিযোগিতার প্রতিযোগী। বেইজিং, ২৫ আগস্ট ২০২৬
শুধু খেলার প্রতিযোগী নয়, চিয়ার লিডারের দায়িত্বও সামলেছে মানবাকৃতির রোবটরা। চীনের বেইজিং, ২৪ আগস্ট ২০২৬
বলে শট নিচ্ছে মানবাকৃতির একটি রোবট। বেইজিং, ২৩ আগস্ট ২০২৬
দেড় হাজার মিটার দৌড়ের ফাইনালে মানবাকৃতির রোবট। বেইজিং, ২৩ আগস্ট ২০২৬
রশি–টানাটানি খেলায় অংশ নিয়েছে মানবাকৃতির রোবটের দুটি দল। বেইজিং, ২৫ আগস্ট ২০২৬
রশি–টানাটানি খেলায় অংশ নেওয়া মানবাকৃতির রোবটগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে। বেইজিং, ২৫ আগস্ট ২০২৬