হলান্ডের কাছে হার মানল ব্রাজিল

শেষ ষোলোর লড়াইয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ২–১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে। নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করেন তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড। ম্যাচজুড়ে তাঁর আক্রমণাত্মক উপস্থিতি, ব্রাজিলের রক্ষণভাগের সঙ্গে লড়াই এবং গোল উদ্‌যাপনের মুহূর্তগুলোই ধরা পড়েছে ছবির গল্পে

বল দখলের লড়াইয়ে নরওয়ের প্যাট্রিক বার্গ ও ব্রাজিলের কাসেমিরো
ছবি: রয়টার্স
বল দখলের লড়াইয়ে ব্রাজিলের দগলাস সান্তোস ও কাসেমিরোর চ্যালেঞ্জের মুখে নরওয়ের অস্কার বব
ব্রাজিলের গ্যাব্রিয়েল মাগালাইসকে ফাঁকি দিয়ে এগিয়ে যাচ্ছেন নরওয়ের আর্লিং হলান্ড
গোলের সুযোগ হাতছাড়া করে হতাশ আর্লিং হলান্ড
খেলার এক মুহূর্তে নরওয়ের আর্লিং হলান্ড
বলের নিয়ন্ত্রণ নিতে লড়াই করছেন নরওয়ের মার্টিন ওডেগার্ড ও ব্রাজিলের গ্যাব্রিয়েল মাগালাইস। ছবি: রয়টার্স
ব্রাজিলের গ্যাব্রিয়েল মাগালাইস ও মার্কিনিওসের চাপের মধ্যেও বল নিয়ে এগোচ্ছেন আর্লিং হলান্ড
ব্রাজিলের কাসেমিরোর সঙ্গে লড়াইয়ে নরওয়ের আর্লিং হলান্ড
ব্রাজিলের গোলরক্ষক আলিসনকে পরাস্ত করে গোল করছেন আর্লিং হলান্ড
ব্রাজিলের জালে বল পাঠানোর মুহূর্তে নরওয়ের আর্লিং হলান্ড
গোল করার পর সতীর্থ এদেরসন সিলভার সঙ্গে আর্লিং হলান্ডের উল্লাস
গোল করে সতীর্থ ডেভিড মোলার উলফ ও আন্দ্রেয়াস শেলদেরুপের সঙ্গে আর্লিং হলান্ডের উল্লাস
১৩. বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২–১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। খেলা শেষে হতাশ মুখে মাঠ ছাড়ছেন ব্রাজিলের তারকারা
ব্রাজিলকে হারিয়ে সতীর্থদের নিয়ে ‘ভাইকিং রো’ উদ্‌যাপনে নেতৃত্ব দেন নরওয়ের অধিনায়ক আর্লিং হলান্ড