শোক, শেষকৃত্য, ফিরে পাওয়ার অপেক্ষা

নেপালে প্রলয়ংকরী পাহাড়ি ঢলের এক সপ্তাহ পেরিয়ে গেছে। অনেকে এখনো নিখোঁজ স্বজনদের খুঁজে ফিরছেন। কেউ হাসপাতালের দেয়ালে নিখোঁজ স্বজনের ছবি খুঁজছেন। কেউবা ডিএনএ পরীক্ষার জন্য নমুনা দিচ্ছেন। আবার মরদেহের সন্ধান না পেয়ে কেউ কেউ প্রতীকী শেষকৃত্যের মধ্য দিয়ে প্রিয়জনের আত্মার শান্তি কামনা করছেন। হারানোর বেদনা, অনিশ্চয়তা ও স্বজনদের ফিরে পাওয়ার আকুলতা—দুর্যোগের পর যেন নেপালের মানুষের জীবনে নেমে এসেছে গভীর শোকের আবহ।

অস্ট্রেলিয়ার মেডিকেল শিক্ষার্থী সারদা বিশ্বনাথন নেপালের দুর্যোগে তাঁর সঙ্গীকে হারিয়েছেন। মুঠোফোনের স্ক্রিনে সঙ্গীর সর্বশেষ অবস্থানের জায়গাটি দেখাচ্ছেন তিনি। সিডনি, অস্ট্রেলিয়া, ২ সেপ্টেম্বর ২০২৬
ছবি: রয়টার্স
হাসপাতালের দেয়ালে নিখোঁজ থাকা স্বজনের ছবি টাঙিয়ে দিচ্ছেন একজন। কাঠমান্ডু, নেপাল। ৩১ আগস্ট ২০২৬
প্রিয়জনকে ফিরে পাওয়ার আশা নেই, প্রতীকী শেষকৃত্য করছেন সাবিন তিমালসিনা নামের একজনের স্বজনেরা। পশুপতিনাথ মন্দির প্রাঙ্গণ, কাঠমান্ডু, নেপাল, ২ সেপ্টেম্বর ২০২৬
সাবিন তিমালসিনার প্রতীকী শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। পশুপতিনাথ মন্দির প্রাঙ্গণ, কাঠমান্ডু, নেপাল, ২ সেপ্টেম্বর ২০২৬
পুলিশের বুথে তথ্য নিবন্ধন এবং ডিএনএ পরীক্ষার জন্য নমুনা দিতে এসেছেন নিখোঁজ থাকা ব্যক্তিদের স্বজনেরা। নেপাল পুলিশ হাসপাতাল, কাঠমান্ডু, নেপাল, ৩ সেপ্টেম্বর ২০২৬
ডিএনএ পরীক্ষার জন্য নমুনা দিতে এসে অপেক্ষা করছেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা। নেপাল পুলিশ হাসপাতাল, কাঠমান্ডু, নেপাল, ৩ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ প্রিয়জনের ছবি হাতে নিয়ে হাসপাতালের বাইরে স্বজনের আহাজারি। কাঠমান্ডু, নেপাল, ৩১ আগস্ট ২০২৬
প্রলয়ংকরী ঢলে ত্রিশূলী নদীর ওপর থাকা সেতু ভেঙে গেছে। জিপলাইনের খাঁচায় বসে অস্থায়ীভাবে নদী পারপারের ঝুলন্ত ব্যবস্থা করা হয়েছে। নুওয়াকোট, নেপাল, ২ সেপ্টেম্বর ২০২৬
দুর্যোগকবলিত এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কাজ করছেন স্টেট গ্রিড করপোরেশন অব চায়নার কর্মীরা। গিরং বন্দর, শিগাতসে, তিব্বত, চীন, ২ সেপ্টেম্বর ২০২৬
সপ্তাহ পেরিয়েও পুরোদমে চলছে উদ্ধার কার্যক্রম। গিরং বন্দর, শিগাতসে, তিব্বত, চীন, ২ সেপ্টেম্বর ২০২৬