বিশ্বকাপের গ্যালারি থেকে রাস্তায় সমর্থকদের উৎসব

বিশ্বকাপের উত্তাপ শুধু মাঠেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে গ্যালারি, ফ্যান জোন, পার্ক, পাবলিক স্কয়ার আর শহরের নানা প্রান্তের ওয়াচ পার্টিতে। যুক্তরাষ্ট্রের জয়ের উচ্ছ্বাস, বসনিয়া ও হার্জেগোভিনার সমর্থকদের উৎকণ্ঠা ও হতাশা—সব মিলিয়ে ফুটবলের আবেগ ধরা পড়েছে ক্যামেরায়। বিশ্বকাপ ঘিরে সমর্থকদের সেই বর্ণিল মুহূর্তগুলো নিয়ে এই ছবির গল্প।

লস অ্যাঞ্জেলেসের ইকোপার্কে ‘কিক ইট ইন দ্য পার্ক’ ওয়াচ পার্টিতে বড় পর্দায় যুক্তরাষ্ট্র-বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচ দেখছেন এক সমর্থক
ছবি: এএফপি
সান্তা ক্লারার সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে গ্যালারিতে যুক্তরাষ্ট্রের সমর্থকদের উচ্ছ্বাস
নিজের মুখে ও পোশাকে যুক্তরাষ্ট্রের পতাকার রং ধারণ করে দলের প্রতি সমর্থন জানাচ্ছেন এক ভক্ত
ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে ফিফা ফ্যান জোনে যুক্তরাষ্ট্রের খেলা উপভোগ করছেন উচ্ছ্বসিত সমর্থকেরা
সান দিয়েগোর মিশন বিচে মালিক টিলম্যানের দ্বিতীয় গোলের পর আনন্দে ফেটে পড়েন যুক্তরাষ্ট্রের সমর্থকেরা
সারায়েভোতে বড় পর্দায় ম্যাচ দেখার সময় বসনিয়া ও হার্জেগোভিনার সমর্থকদের উদ্বিগ্ন প্রতিক্রিয়া
টেক্সাসের অস্টিনে একটি ওয়াচ পার্টিতে ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্তে আবেগ প্রকাশ করছেন এক যুক্তরাষ্ট্র সমর্থক
ম্যাচের ফল নিজেদের বিপক্ষে যেতে থাকায় হতাশা প্রকাশ করছে বসনিয়া ও হার্জেগোভিনার এই খুদে সমর্থক
নিউইয়র্কের টাইমস স্কয়ারে সুইজারল্যান্ড-আলজেরিয়া ম্যাচ উপলক্ষে জড়ো হন আলজেরিয়ার সমর্থকেরা
সান্তা ক্লারার স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে গ্যালারিতে অবস্থান নেন যুক্তরাষ্ট্রের সমর্থকেরা
পতাকা ও মুখে রং মেখে দলকে উৎসাহ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের এই সমর্থক
সান্তা ক্লারার গ্যালারিতে ম্যাচ শুরুর আগে রঙিন সাজে বসনিয়া ও হার্জেগোভিনার একজন সমর্থক
ম্যাচ শুরুর আগে গ্যালারিতে স্মরণীয় মুহূর্ত ধরে রাখতে ছবি তুলছেন যুক্তরাষ্ট্রের সমর্থকেরা
সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামের গ্যালারিতে ম্যাচের অপেক্ষায় যুক্তরাষ্ট্রের সমর্থক