সেউতায় অভিবাসনপ্রত্যাশীদের জীবন

উত্তর আফ্রিকার দেশ মরক্কো থেকে স্থল ও সমুদ্রপথে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় প্রবেশের চেষ্টা করেছেন শত শত অভিবাসনপ্রত্যাশী। হঠাৎ করে শুরু হওয়া এই অভিবাসী ঢলে শহরের অস্থায়ী অভিবাসী কেন্দ্রটি (সিইটিআই) পূর্ণ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে অভিবাসনপ্রত্যাশীদের অনেকে সমুদ্রসৈকতে কিংবা খোলা আকাশের নিচে অপেক্ষা করছেন। স্বেচ্ছাসেবীদের দেওয়া খাবার ও পানীয়ের ওপর নির্ভর করছেন তাঁরা। সেউতায় অভিবাসনপ্রত্যাশীদের জীবন কেমন কাটছে, তা নিয়ে এই ছবির গল্প। রয়টার্সের ছবিগুলো গতকাল সোমবার তোলা।

মরক্কো থেকে স্থল ও সমুদ্রপথে স্পেনের সেউতায় প্রবেশের পর সেউতা সৈকতে একটি গাছের ছায়ায় অপেক্ষা করছেন অভিবাসনপ্রত্যাশীরা। ৩ আগস্ট, ২০২৬
ছবি: রয়টার্স
সেউতার অস্থায়ী অভিবাসী কেন্দ্রটি অভিবাসনপ্রত্যাশীদের দিয়ে ভরে গেছে। সেখানে জায়গা না পেয়ে অনেকে বাইরে অপেক্ষা করছেন। ৩ আগস্ট, ২০২৬
আশ্রয়কেন্দ্রে জায়গা না পেয়ে কেন্দ্রের বাইরে ঘুমিয়ে আছেন এক আশ্রয়প্রার্থী। ৩ আগস্ট, ২০২৬
অস্থায়ী অভিবাসী কেন্দ্রের বাইরে দীর্ঘ অপেক্ষায় অভিবাসনপ্রত্যাশীরা। অনেকে ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ছেন। ৩ আগস্ট, ২০২৬
ভবিষ্যৎ অনিশ্চিত। তারপরও অপেক্ষায় অভিবাসনপ্রত্যাশীরা। ৩ আগস্ট, ২০২৬
সমুদ্রসৈকতে বসে আশ্রয়ের অপেক্ষায় অভিবাসনপ্রত্যাশীরা। ৩ আগস্ট, ২০২৬
দীর্ঘ যাত্রার ক্লান্তিতে সৈকতেই ঘুমিয়ে পড়েছেন কয়েকজন। ৩ আগস্ট, ২০২৬
সৈকতে অপেক্ষার ফাঁকে ঘুমিয়ে আছেন এক অভিবাসনপ্রত্যাশী। ৩ আগস্ট, ২০২৬
কয়েকজন অভিবাসনপ্রত্যাশী সৈকতে একটি গাড়ি থেকে বিতরণ করা ফলের রস সংগ্রহ করছেন। ৩ আগস্ট, ২০২৬