ব্রাজিলের বৃহত্তম নগরী সাও পাওলো যেন এক শহরের ভেতরে বহু শহরের সহাবস্থান। রঙিন দেয়ালচিত্র, আকাশছোঁয়া ভবন, ঘনবসতির বস্তি, থেমে থাকা যানজট, বই পড়ার সংস্কৃতি আর সপ্তাহান্তে মানুষের দখলে চলে যাওয়া উড়ালসড়ক—লাতিন আমেরিকার বৈপরীত্য আর বৈচিত্র্যের এমন শহর নিয়েই এই ছবির গল্প।