লালসালুর দেশে

‘লালসালু’ হলো লাল রঙের সুতি কাপড়। নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় বিশেষ পদ্ধতিতে এই কাপড় তৈরি করা হয়। এ কাপড় সবচেয়ে বেশি ব্যবহার হয় লেপ তৈরিতে। বিরিয়ানি বা হালিমের বড় হাঁড়ি ঢেকে রাখা হয় ‘লালসালু’ দিয়ে। মাজারে লালসালুর ব্যবহার দেখা যায়। শীতকালে লালসালুর চাহিদা বাড়ে। ফলে লালসালু তৈরির সঙ্গে জড়িত মানুষের এখন ব্যস্ত সময় পার করছেন। লালসালু তৈরিতে রাসায়নিক পদার্থ মিশ্রিত রং ব্যবহার করা হয়। কিন্তু শ্রমিকেরা এই রং নিয়ে কাজ করার সময় কোনো সুরক্ষাসামগ্রী ব্যবহার করেন না। ফলে একটা স্বাস্থ্যগত ঝুঁকি থেকেই যায়। একজন শ্রমিক দিনে দুই থেকে আড়াই হাজার গজ কাপড়ে রং করতে পারেন। রং করা থেকে শুকিয়ে দেওয়া পর্যন্ত প্রতি এক হাজার গজ কাপড়ে একজন শ্রমিক পান ৪০০ টাকা। রঙের কাজ শেষে বিস্তীর্ণ মাঠে সারি করে রেখে রোদে শুকিয়ে বিক্রির জন্য প্রস্তুত হয় লালসালু। ছবিগুলো সম্প্রতি নরসিংদীর মাধবদী এলাকা থেকে তোলা।

সুতা দিয়ে তৈরি হচ্ছে কাপড়।
সুতা দিয়ে তৈরি হচ্ছে কাপড়।
কাপড় বোনার কাজ চলছে।
কয়েক পর্যায়ে রং করে কাপড়ের লাল রং ‘পাকা’ করা হয়।
কাপড় রং করার পর তা শুকানোর জন্য মাঠে নিয়ে যাওয়া হচ্ছে।
মাঠে সারিবদ্ধভাবে রং করা কাপড়ের রোল ছড়ানো হচ্ছে।
লালসালুর চাহিদা বাড়ে শীতকালে।
কাপড়ের রোল শুকানোর জন্য সবুজ ঘাসের ওপর ছড়িয়ে দেওয়া হচ্ছে।
সুরক্ষাসামগ্রী ব্যবহার ছাড়াই রাসায়নিক মিশ্রিত রং নিয়ে কাজ করেন শ্রমিকেরা।
মাঠে শুকানোর জন্য রাখা হচ্ছে রোল।
মাঠজুড়ে ছড়িয়ে রাখা লালসালুর মাঝ দিয়ে হেঁটে যাচ্ছে এক শিশু।
মাঠে শুকানো এই কাপড় মাঠেই ভাঁজ করা হয়।
শুকানো শেষে লালসালু বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে।