বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় ভাসতে শুরু করেছে ফুটবলপ্রেমী মানুষেরা। বিভিন্ন দলের পতাকা, জার্সি, মুখোশ, হাতের ব্যান্ডসহ নানা উপকরণ বিক্রি করতে ঢাকার বিভিন্ন জনবহুল এলাকায় পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। প্রিয় দলের পতাকা নিয়ে বাড়ির ছাদে ওড়ানো হচ্ছে, বিভিন্ন আকারের পতাকা নিয়ে টাঙানো হচ্ছে ভাবনের দেয়ালে। সব মিলে ফুটবল উন্মাদনায় মতে উঠছে রাজধানীবাসী।