নিউইয়র্কের রানওয়েতে ফ্যাশনের নানা রং

আলোঝলমলে রানওয়ে, চোখধাঁধানো পোশাক আর ক্যামেরার ঝলক—এসব নিয়ে জমে উঠেছে নিউইয়র্ক ফ্যাশন উইক। একের পর এক নতুন সংগ্রহ পরে রানওয়েতে হাঁটছেন মডেলরা। কোথাও চলছে শোর শেষ মুহূর্তের প্রস্তুতি, কোথাও ফ্যাশন অঙ্গনের পরিচিত মুখের আনাগোনা। ১০ সেপ্টেম্বর শুরু হওয়া আয়োজনের নির্বাচিত কিছু ছবি নিয়ে এই ছবির গল্প।

আত্মবিশ্বাসী পদক্ষেপে ক্রিশ্চিয়ান সিরিয়ানোর ফ্যাশনে রানওয়ে মাতাচ্ছেন এক মডেল
ছবি: এএফপি
আলোঝলমলে রানওয়েতে ক্রিশ্চিয়ান সিরিয়ানোর নতুন সংগ্রহের পোশাকে এক মডেল
রং ও নকশার বৈচিত্র্যে ডায়ান ভন ফার্স্টেনবার্গের নতুন সংগ্রহ
ডায়ান ভন ফার্স্টেনবার্গের নতুন সংগ্রহের পোশাকে রানওয়েতে এক মডেল
রানওয়েতে ওঠার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি
ফ্যাশন উইকের ঝলমলে সন্ধ্যায় প্যারিস হিলটন। কেরিং ফাউন্ডেশনের ‘কেয়ারিং ফর উইমেন’ নৈশভোজে হাজির হয়েছিলেন তিনি
রানওয়েতে মডেলদের সঙ্গে ফ্যাশন ব্র্যান্ড লাভশ্যাকফ্যান্সির প্রতিষ্ঠাতা রেবেকা হেসেল কোহেন (মাঝে)
রানওয়েতে ক্রিশ্চিয়ান সিরিয়ানোর পোশাকে এক মডেল
মার্কিন ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড টোরি বার্চের নতুন পোশাকে রানওয়েতে এক মডেল
রানওয়েতে ডায়ান ভন ফার্স্টেনবার্গের নতুন সংগ্রহের নানা রূপ