রং জমেছে পাতায় পাতায়

এখন শীতকাল। এ সময় গাছের সুবজ পাতা বিবর্ণ হতে শুরু করে। বসন্তের আগে বাতাসে হেলে–দুলে মাটিতে পড়বে গাছের পাতা। বিবর্ণ হওয়া রাবারগাছের পাতার এই দৃশ্যও বেশ সুন্দর। মাটিতে ঝরে পড়ার আগে রাবারগাছের পাতায় যেন রং জমেছে। আর এ সৌন্দর্য করে তুলে ধরে শীতকাল। মাঘের শেষে পাতা ঝরে গজাবে নতুন পাতা। তখন আসবে বসন্তকাল। সিলেটের হিলুয়াছড়া রাবারবাগান থেকে ছবিগুলো সম্প্রতি তোলা।

চা-বাগানের পাশে রাবারবাগান। গাছের পাতাগুলো সেজেছে নানান রঙে।
চা-বাগানের পাশে রাবারবাগান। গাছের পাতাগুলো সেজেছে নানান রঙে।
দূর থেকে দেখলে মনে হবে, গাছের পাতা রাঙিয়ে দেওয়া হয়েছে।
নানান রঙে শোভা পাচ্ছে গাছের পাতা।
যেন রং জমেছে গাছের পাতায়।
শীতকালে সিলেটের বাগানগুলো এমন রূপ ধারণ করে।
ঝরার অপেক্ষায় গাছের বিবর্ণ গাছের পাতা।
শীতের সকালে রাবার গাছের পাতা।
শুকনো পাতায় উঁকি দিচ্ছে সবুজ।
শীতের সকালে রাবারবাগান থেকে রস সংগ্রহ করছেন শ্রমিক।
শীতের সময় পুরো রাবারবাগান বেশ মিষ্টি রূপ ধারণ করে।