লালগালিচা মাতালেন তারকারা

ফ্রান্সের বিলাসবহুল শহর কানে শনিবার রাতে লালগালিচা সংবর্ধনা মাতালেন পৃথিবীর বিখ্যাত চলচ্চিত্র তারকারা। চলচ্চিত্রনির্মাতা, প্রযোজক, পরিবেশক, বিনিয়োগকারী এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্রতিনিধিরা কানে একত্র হচ্ছেন। এবারের আসর ১২ থেকে ২৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। এতে বিশ্বের ১৫০টির বেশি দেশ অংশ নিচ্ছে।

লালগালিচায় ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী অদিতি রাও হায়দারি। তিনি হিন্দি, তামিল, তেলেগু এবং মালয়ালম চলচ্চিত্রে অভিনয় করেছেন
লালগালিচায় ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী অদিতি রাও হায়দারি। তিনি হিন্দি, তামিল, তেলেগু এবং মালয়ালম চলচ্চিত্রে অভিনয় করেছেন
রেড কার্পেটে বিশেষ ভঙ্গিমায় অদিতি রাও হায়দারি
অদিতি রাও হায়দারি অনেকের নজর কেড়েছেন
ফরাসি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ড্যান্সার ও মডেল লেয়া এলুই
মডেল লেয়া এলুই
লেয়া এলুই সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ফ্যাশন মডেল
লালগালিচায় অভিনয়শিল্পী ভিক্টোরিয়া লুয়েঙ্গ পোজ দিচ্ছেন
অভিনেতা হাভিয়ের বারদেম ও অভিনয়শিল্পী ভিক্টোরিয়া লুয়েঙ্গ পোজ দিচ্ছেন
৭৯তম কান চলচ্চিত্র উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগের সিনেমা ‘এল সের কেহরিদো’ (দ্য বিলাভেড) প্রদর্শনী উপলক্ষে লালগালিচায় বাঁ থেকে প্রযোজক নাচো লাভিয়া, পরিচালক রদ্রিগো সোরোগোয়েন, অভিনয়শিল্পী মারিনা ফোইস, অভিনেতা হাভিয়ের বারদেম, চিত্রনাট্যকার ইসাবেল পেনা ও  অভিনয়শিল্পী ভিক্টোরিয়া লুয়েঙ্গ।