কবি জীবনানন্দ দাশের ৭০তম প্রয়াণ দিবস রোববার (২২ অক্টোবর)। এ উপলক্ষে প্রদীপ প্রজ্বালন করেন সাংস্কৃতিক সংগঠন উত্তরণ ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা–কর্মীরা। জীবনানন্দ দাশ চত্বর, সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল, ২২ অক্টোবর বিলে মাছ শিকারের জন্য জাল পাতছেন এক জেলে। অন্যদিকে এক জেলে ব্যস্ত বাঁশের ফাঁদ চাঁই থেকে মাছ সংগ্রহে। খয়রান, সুজানগর, পাবনা, ২২ অক্টোবর
একবার ব্যবহারযোগ্য (ওয়ান টাইম) প্লেট দিয়ে ব্যতিক্রমী প্রতিমা তৈরি করা হয়েছে। দুর্গাপূজার মহাসপ্তমীতে দৃষ্টিনন্দন সেই প্রতিমা দেখছেন সনাতন ধর্মাবলম্বীরা। নয়আনী বাজার, শেরপুর, ২২ অক্টোবর 5. করতোয়া নদীর ওপর শাহ ফতেহ আলী সেতু ভেঙে নতুন করে নির্মাণ করা হচ্ছে। এ কারণে এর পাশে তৈরি করা হয়েছে বাঁশের সাঁকো। তবে দুর্গাপূজার সময় সাঁকোর ওপর চাপ কমাতে এর পাশেই প্লাস্টিকের ড্রামের ওপর বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে ভাসমান আরেকটি সাঁকো। চেলোপাড়া, বগুড়া, ২২ অক্টোবর শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে সারা দিনই ভক্ত ও অনুসারীদের আগমনে মুখর ছিল মণ্ডপ। নাচে–গানে মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বী তরুণীরা। দক্ষিণ চেলোপাড়া সর্বজনীন শীতলা মন্দির, বগুড়া, ২২ অক্টোবর জাল দিয়ে মাছ শিকারে ব্যস্ত এক ব্যক্তি। কাপ্তাই কর্ণফুলী রেঞ্জ এলাকা, রাঙামাটি, ২২ অক্টোবরহ্রদে চিংড়ি ও ছোট মাছ ধরতে ডিঙি নৌকায় করে ফাঁদ নিয়ে যাচ্ছেন এক জেলে। পুরাতন জেলেপাড়া, কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ২২ অক্টোবর দুর্গাপূজার মহাঅষ্টমী ছিল রোববার। কুমারীপূজা শুরুর আগেই মণ্ডপে ‘কুমারী মা’কে ফুল ছিটিয়ে বরণ করে নেন ভক্তরা। শ্রীশ্রী জগন্নাথ মন্দির, সদর রোড, বরিশাল, ২২ অক্টোবর মাছ ধরার নানা রকমের জাল ও জাল তৈরির সুতার পসরা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। লালবাগ হাট, রংপুর, ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস রোববার। এ উপলক্ষে ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যে শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন, জেলা পুলিশ, সড়ক ও জনপথ বিভাগ। আলীপুর–মুজিব সড়ক, ফরিদপুর, ২২ অক্টোবরদুর্গাপূজার মহাঅষ্টমীতে দেবী দুর্গাকে অঞ্জলি দিতে ফুল নিয়ে ভক্তদের ভিড়। কাত্যায়ানি কালীবাড়ি মন্দির, কুমিল্লা, ২২ অক্টোবর আগাম জাতের আলুবীজ রোপণ শুরু হয়েছে। ৫০ দিন পরে এসব আলু তোলা হবে। ঈশ্বরপুর এলাকা, সদর উপজেলা, রংপুর, ২২ অক্টোবর বাগান থেকে কলা কেটে বিক্রির জন্য ভ্যানে করে নেওয়া হচ্ছে বাজারে। পালিচড়া এলাকা, সদর উপজেলা, রংপুর, ২২ অক্টোবর আগাম রোপণ করা আমন ধান কাটছেন কৃষিশ্রমিকেরা। ফুলতলা, খুলনা, ২২ অক্টোবর