গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। আজ রোববার সকাল ১০টায় শুরু হয়ে এ মোনাজাত শেষ হয় ১০টা ২০ মিনিটে। মহান আল্লাহর দরবারে অশ্রুভেজা চোখে ক্ষমা প্রার্থনা ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয় মোনাজাতে। মোনাজাত শেষে সড়ক-মহাসড়ক ধরে দলে দলে বাড়ি ফেরেন মুসল্লিরা। পথে কেউ ওঠেন বাসে, কেউ পিকআপ ভ্যানে, আবার অনেকে ঝুঁকি নিয়ে ওঠেন ট্রেনের ছাদে।
