সবজি উৎপাদনে বাংলাদেশের অন্যতম জেলা বগুড়া। এখানে এখন বিস্তীর্ণ মাঠজুড়ে চলছে আলু তোলার কর্মযজ্ঞ। কিষান-কিষানিদের যেন দম ফেলার ফুরসত নেই। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার জেলার ৫৩ হাজার ২১৫ হেক্টর জমিতে দেশি, পাকরি, গ্র্যানুলা, সানসাইন, ডায়মন্ড, কার্ডিনালসহ নানা জাতের আলু চাষ করা হয়েছে। বগুড়ার শাহজাহানপুর ও নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন মাঠ থেকে তোলা ছবি।
