চট্টগ্রামের গণিত উৎসব

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসবে আনন্দে মেতেছিল শিক্ষার্থীরা। উৎসবে অংশ নিতে কনকনে শীত উপেক্ষা করে সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে হাজির হয় নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৬৫০ শিক্ষার্থী। সঙ্গে ছিলেন অভিভাবকেরাও। গতকাল সকাল সাতটার মধ্যেই বিদ্যালয় প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে শিক্ষার্থীদের পদচারণে।

নোটিশ বোর্ডে রোল নম্বর দেখে পরীক্ষার কক্ষ মিলিয়ে নিচ্ছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
নোটিশ বোর্ডে রোল নম্বর দেখে পরীক্ষার কক্ষ মিলিয়ে নিচ্ছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা স্টলে শিক্ষার্থীদের ভিড়।
লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা গাইছে জাতীয় সংগীত।
অঙ্ক নিয়ে চিন্তায় মগ্ন শিক্ষার্থী।
আঙুলের কর গুনে হিসাব।
সকাল সকাল পরীক্ষা দিতে এসে মাথায় পেনসিল রেখে টেবিলে ঘুমিয়ে পড়ে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী।
জাদু দেখাচ্ছেন জাদুশিল্পী ফয়সাল হাওলাদার।
জাদু শিখছে শিক্ষার্থীরাও।
গণিত উৎসবে গান গাইছেন বন্ধুসভার বন্ধুরা।
প্রিয় লেখককে কাছে পেয়ে ছবি তোলা ও অটোগ্রাফ নিতে ভিড়।
শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন অতিথি শিক্ষকেরা।
অঙ্ক নিয়ে প্রশ্ন করছে শিক্ষার্থী।
দুই হাত তুলে মাদককে না বলার শপথ।
সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজে ভাইস প্রিন্সিপালকে ক্রেস্ট তুলে দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।
পদক ও সনদ হাতে অতিথিদের সঙ্গে বিজয়ী শিক্ষার্থীরা।