চট্টগ্রাম জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শুরু হয়েছে। আজ সোমবার সকাল আটটায় নগরের ফয়’স লেকে আনন্দ–উচ্ছ্বাসের মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়। উৎসবে অংশ নিতে ১০ হাজার ৭০০ জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থী নিবন্ধন করেছে। এ আয়োজনের মধ্য দিয়ে ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আবার শুরু হলো জিপিএ-৫ উৎসব।
