চা-চারার গল্প

শীত মৌসুমে সিলেটে চা-বাগানে পাতা তোলার কাজ প্রায় বন্ধ থাকে। পাতা তোলার ব্যস্ততা না থাকলেও এ সময় শ্রমিকেরা চা-গাছ ছেঁটে দিয়ে কলম ও চা-বাগানের নিজস্ব নার্সারিতে নতুন চা-চারা উৎপাদনে ব্যস্ত থাকেন। বাগানের বীজতলায় দিনমান চারা লাগানোর কাজ করেন তাঁরা। শীত শেষে বৃষ্টি শুরু হলেই উপযুক্ত চারা বাগানের বিভিন্ন স্থানে রোপণ করেন শ্রমিকেরা। অঙ্গজ প্রজননের জন্য গাছের মগডাল থেকে ১০ সেন্টিমিটার লম্বা ডাল ও পাতা কেটে সারমিশ্রিত মাটির মধ্যে পুঁতে রাখলেই শিকড় গজিয়ে বেঁচে ওঠে ‘কাটিং চারা’। বিশেষ চা-গাছের পাতা ছাড়াও গুটি দিয়ে বীজতলায় তৈরি হয় চা-চারা। সিলেটের হিলুয়াছড়া চা-বাগানে এখন চলছে সেই প্রস্তুতি।

চা-বাগানের পাশেই তৈরি করা হয়েছে চা-বীজতলা। অতিরিক্ত কুয়াশার জন্য ঠেকে বিশেষ কাপড়ে ঢেকে রাখা হয়েছে
চা-বাগানের পাশেই তৈরি করা হয়েছে চা-বীজতলা। অতিরিক্ত কুয়াশার জন্য ঠেকে বিশেষ কাপড়ে ঢেকে রাখা হয়েছে
চা-ফুল ও ফল, যাকে বলা হয় গুটিবীজ
গুটিবীজ দিয়ে চারা বোনার জন্য প্যাকেটে গুটি পুঁতে রাখার জন্য গর্ত করা হচ্ছে
গুটিবীজ রোপণ করা হচ্ছে চা-চারার জন্য
চা-গুটি মাটিতে পুঁতে রাখা হয়। গুটিতে ফাটল ধরলেই তা বোনার জন্য উপযুক্ত হয়
গুটিচারা বুনছেন দুই নারী চা-শ্রমিক
মা গাছে থেকে কেটে আনা ডালসহ চা-পাতা দিয়ে তৈরি হয় আরেক ধরনের চারা
ডাল ও পাতা পুঁতে রাখছেন এক শ্রমিক
জেগে উঠতে শুরু করেছে কাটিং চারা
বীজতলা পরিচর্যায় ব্যস্ত দুই শ্রমিক
বিশেষভাবে তৈরি করা হয় বীজতলা
বাগানের ভেতরে প্রাকৃতিক খাল থেকে পানি সেচ দেওয়া হয় চা-চারা গাছে
চা-চারায় পানি ছিটাচ্ছেন এক শ্রমিক
এক বছর পর তৈরির উপযুক্ত হয় এসব চারা