ম্যাচের ২০ মিনিটেই রোনালদোর জাদু—জুভেন্টাসের রক্ষণকে বোকা বানিয়ে রিয়ালকে এগিয়ে নিলেন । ছবি: রয়টার্সপ্রথম গোলেই চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলেন রোনালদো। ছবি: রয়টার্স৭ মিনিট পরেই মারিও মানজুকিচের অসাধারণ গোলে খেলায় ফেরে জুভেন্টাস। বাইসাইকেল কিকে মানজুকিচের গোলটি চ্যাম্পিয়নস লিগের অন্যতম সেরা। ছবি: রয়টার্সদুই দলের দুই সেরা তারকার বল দখলের লড়াই—রিয়ালের সার্জিও রামোস, জুভেন্টাসের দানি আলভেস। ছবি: রয়টার্সমানজুকিচের সেই অসাধারণ গোলের আগের মুহূর্ত। ছবি: রয়টার্স৬০ মিনিটে ৩৫ মিটার দূর থেকে অসাধারণ এক শটে গোল করে জুভেন্টাসকে স্তব্ধ করে দিলেন কাসেমিরো। রিয়াল এগিয়ে গেল ২-১ গোলে। ছবি: রয়টার্সকাসেমিরোর শটটি জিয়ানলুইজি বুফনকে ফাঁকি দিয়ে জাল খুঁজে নিচ্ছে। ছবি: রয়টার্স৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলে রিয়ালের টানা দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ শিরোপাটা মোটামুটি নিশ্চিত করে ফেলেন রোনালদো। এই গোলে এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা তিনিই। ছবি: রয়টার্সরোনালদোর বাঁধভাঙা উল্লাস। ছবি: রয়টার্সরোনালদোর দ্বিতীয় গোলের মুহূর্ত। ছবি: রয়টার্সমাঠে নেমেই গোল মার্কো এসেনসিওর। আগামী দিনের তারকা বার্তা দিয়ে রাখলেন দারুণভাবেই। ছবি:রয়টার্স৮২ মিনিটে এসেনসিওর গোলে শতভাগ নিশ্চিত হয়ে গেল রিয়ালের চ্যাম্পিয়নস লিগ শিরোপা। ছবি: রয়টার্সশিরোপা জয়ের পর দুই সন্তানের সঙ্গে রামোসের খুনসুটি। ছবি: রয়টার্সচ্যাম্পিয়নস লিগের ট্রফিটা হাত দিয়ে ছুঁয়ে দেখা হলো না। জুভেন্টাসের কোচ আলেগ্রির এই আক্ষেপ থাকবে বহুদিন। ছবি: রয়টার্সট্রফি হাতে রিয়াল ফুটবলারদের উল্লাসটা হলো বাঁধভাঙা। ছবি: রয়টার্স১৯৯০ সালের পর ইউরোপীয় ক্লাব ফুটবলে প্রথমবারের মতো টানা দ্বিতীয় শিরোপা রিয়ালের। ছবি: রয়টার্সচ্যাম্পিয়নস লিগের ট্রফিটা হাতে তুলে দেওয়া হচ্ছে রিয়াল-অধিনায়ক রামোসের। ছবি: রয়টার্সট্রফি হাতে একটু ম্যাচের অন্যতম সেরা খেলোয়াড় মার্সেলোর দুষ্টুমি। ছবি: রয়টার্সরিয়ালের ফুটবলারদের কাছে এ যেন স্বপ্ন-পূরণ। ছবি: রয়টার্সরিয়ালের সাফল্যের মাঠের রূপকার রোনালদো। ছবি: রয়টার্সহলো না বুফনের। পারলেন না চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে। ছবি: রয়টার্সট্রফি হাতে গ্যারেথ বেল। নিজের শহর কার্ডিফে কাল শেষের দিকে মাঠে নেমেছিলেন এই ওয়েলশ ফুটবলার। ছবি: রয়টার্সমার্সেলো আর রামোস তুলে ধরেছেন রিয়ালের ইউরোপ-সেরা গৌরবের স্মারক। ছবি: রয়টার্সরিয়ালের সাফল্যের নেপথ্য রূপকার। পরিবারের সঙ্গে চ্যাম্পিয়নস লিগে জয়ের আনন্দ উদ্যাপন জিনেদিন জিদানের। ২০০২ সালে রিয়ালের খেলোয়াড় হিসেবে জিতেছিলেন চ্যাম্পিয়নস লিগ। ১৫ বছর পর কোচ হিসেবে পেলেন সেই সাফল্য। ছবি: রয়টার্সউড়ন্ত কনফেত্তির সঙ্গে রিয়াল ফুটবলারদের ট্রফি-উল্লাস। ছবি: রয়টার্সমৌসুমটা নিজেদের করে রাখল রিয়াল। ছবি: রয়টার্সজুভেন্টাস আরও একবার বঞ্চিত চ্যাম্পিয়নস লিগের গৌরব থেকে। ছবি: রয়টার্স।