ঘানা–ইংল্যান্ডের লড়াই

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ ‘এল’-এ ইংল্যান্ড ও ঘানার ম্যাচ ঘিরে ছিল দারুণ উত্তেজনা। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফক্সবরোর বোস্টন স্টেডিয়ামে গ্যালারিজুড়ে ছিল দুই দলের সমর্থকদের উচ্ছ্বাস, মাঠে ছিল তীব্র লড়াই। কোনো দলই কাউকে গোল করতে দেয়নি।

ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীতের সময় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ইংল্যান্ড ও ঘানার খেলোয়াড়েরা
ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীতের সময় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ইংল্যান্ড ও ঘানার খেলোয়াড়েরা
গ্যালারিতে ম্যাচ শুরুর অপেক্ষায় ইংল্যান্ডের সমর্থকেরা। দলের জন্য প্রত্যাশা আর উত্তেজনা তাঁদের চোখেমুখে
স্টেডিয়ামে ঘানার এক সমর্থক
বলের দখল নিয়ে লড়াই করছেন ঘানার জর্ডান আয়ু, ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসন ও মার্ক গেহি। ম্যাচজুড়ে এমন বহু দ্বৈরথে জমে ওঠে প্রতিযোগিতা
সিংহের মুখোশ পরে গ্যালারিতে ইংল্যান্ডের এক সমর্থক। ‘থ্রি লায়নস’-এর প্রতি ভালোবাসা প্রকাশের অভিনব উপায়
ইংল্যান্ডের ননি মাদুয়েকেকে আটকানোর চেষ্টা করছেন ঘানার মারভিন সেনায়া। দুই দলের লড়াই ছিল চোখে পড়ার মতো
ম্যাচ শেষে আবদুল ফাতাউ ও বেঞ্জামিন আসারেকে ঘিরে উচ্ছ্বাস
শেষ বাঁশি বাজার পর উল্লাসে ফেটে পড়েন ঘানার সমর্থকেরা। গ্যালারিজুড়ে শুরু হয় আনন্দোৎসব
ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করছেন ঘানার ফরোয়ার্ড ইনিয়াকি উইলিয়ামস
গোলের সুযোগ নষ্ট করার পর হতাশ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন