আইভরিকোস্ট–ইকুয়েডরের খেলা: দর্শক, মাঠ আর অনেক কিছু

বিশ্বকাপের মঞ্চে ৯০ মিনিটের খেলার বাইরে থাকে আরও অনেক গল্প। গ্যালারিতে সমর্থকদের উচ্ছ্বাস, জাতীয় সংগীতের সময় আবেগঘন মুহূর্ত, মাঠে নামার আগে খেলোয়াড়দের অপেক্ষা—সব মিলিয়ে ফুটবলের সবচেয়ে বড় আসর হয়ে ওঠে এক বৈশ্বিক উৎসব। যুক্তরাষ্ট্রে চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে আইভরিকোস্ট ও ইকুয়েডরের গোলশূন্য খেলার কিছু মুহূর্ত

ম্যাচ শুরুর আগে খুদে মাসকটদের সঙ্গে মাঠে প্রবেশ করছেন আইভরিকোস্ট ও ইকুয়েডরের খেলোয়াড়েরা। ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র, ১৪ জুন
ছবি: রয়টার্স
আইভরিকোস্ট-ইকুয়েডর ম্যাচ পরিচালনার জন্য মাঠে প্রবেশ করছেন ম্যাচ রেফারিরা। ফিলাডেলফিয়া, ১৪ জুন
জাতীয় সংগীতের সময় গ্যালারিতে ইকুয়েডরের সমর্থকেরা। ফিলাডেলফিয়া, ১৪ জুন
খেলা শুরুর অপেক্ষায় প্রস্তুত ফিলাডেলফিয়া স্টেডিয়াম। ১৪ জুন
দলের পতাকা ও জার্সি পরে সমর্থন জানাতে হাজির ইকুয়েডরের ভক্তরা। ফিলাডেলফিয়া, ১৪ জুন
বলের দখল নিতে লড়াইয়ে ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়া (বাঁয়ে) ও আইভরিকোস্টের ইয়ান দিওমান্দে। ফিলাডেলফিয়া, ১৪ জুন
ম্যাচের উত্তেজনার মধ্যেই আইভরিকোস্টের গুলা দুয়েকে হলুদ কার্ড দেখাচ্ছেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। ফিলাডেলফিয়ায় বিশ্বকাপের ‘ই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি আইভরিকোস্ট ও ইকুয়েডর। ১৪ জুন ২০২৬
বিশ্বকাপের আবহে ডুবে থাকা এক ইকুয়েডর–ভক্ত। ফিলাডেলফিয়া, ১৪ জুন
খেলা চলাকালে ফিলাডেলফিয়ার রাস্তায় এক ফুটবল সমর্থক। ১৪ জুন