নাটকীয় প্রত্যাবর্তনে শেষ হাসি মেসিদের

বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার শুরুটা ছিল হতাশার। কিন্তু নাটকীয় প্রত্যাবর্তনে লিওনেল মেসিদের শেষটা হয়েছে উৎসবের। ম্যাচের প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। সেই দলটিই শেষ পর্যন্ত মিসরের বিপক্ষে ৩-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। অবশ্য হারের পর রেফারিং নিয়ে ফিফায় অভিযোগ করেছে মিসর। এই ম্যাচের নানা মুহূর্ত নিয়ে ছবির গল্প।

গোল করে উচ্ছ্বাসে ভাসছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি
ছবি: এএফপি
মিসরের বিপক্ষে ৩-২ গোলে জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ার পর আর্জেন্টিনা দলের উদ্‌যাপন
আর্জেন্টিনার পক্ষে দ্বিতীয় গোলটি করেন মেসি
মেসির পায়ে বল। বলদখলের চেষ্টায় মিসরের খেলোয়াড়েরা
ম্যাচ শেষে মেসির অভিব্যক্তি
মেসির পেনাল্টি ঠেকিয়ে দেন মিসরের গোলরক্ষক। স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা মিসরের ইয়াসের ইব্রাহিমের
মেসির পেনাল্টি রুখে দিচ্ছেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের
আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজকে চ্যালেঞ্জ করছেন মিসরের মোহাম্মদ হানি
দুই তারকার লড়াই—আর্জেন্টিনার লিওনেল মেসি ও মিসরের মোহাম্মদ সালাহ
ম্যাচের একটি মেসির অভিব্যক্তি
আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেন ক্রিস্টিয়ান রোমেরো
ম্যাচ চলাকালে মিসরের কোচ হোসাম হাসানকে হলুদ কার্ড দেখান রেফারি
বলদখলের লড়াইয়ে আর্জেন্টিনার লিওনেল মেসি ও মিসরের করিম হাফেজ
শেষ বাঁশি বাজার পর দলীয় উদ্‌যাপনে আর্জেন্টিনার ফুটবলাররা