বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ঘিরে দর্শকদের মধ্যে তুমুল উন্মাদনা দেখা গেছে। খেলা দেখতে মাঠে ছিল উপচে পড়া ভিড়। জায়গা না পেয়ে কেউ উঠে পড়েন ফ্লাডলাইটের কাঠামোয়, কেউ গাছের ডালে। গ্যালারি ও মাঠের চারপাশ ছাড়িয়ে দর্শকে ভরে যায় পুরো এলাকা। বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে ১৪টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় বগুড়া সিটি করপোরেশন ও প্রতিপক্ষ দল। বগুড়া মহানগরের শহীদ চান্দু স্টেডিয়ামসংলগ্ন মাঠে আয়োজিত বুধবারের ফাইনালে জয়ী হয় বগুড়া সিটি করপোরেশন দল। পরে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
