ফুটবলের রোমাঞ্চ, নকআউটের যাত্রা

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের পাট চুকেছে। নকআউট পর্বের জন্য ৪৮ দলের মধ্যে সেরা ৩২টি দল পেয়ে গেছে ফুটবল–বিশ্ব। গ্রুপ পর্বের শেষের দিকের ম্যাচগুলো বেশ জমজমাট ছিল। মাঠের রোমাঞ্চ, ফুটবলের নাটকীয়তা আর সমর্থকদের আবেগ—সব মিলিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষের দিকের নানান ঘটনা নিয়ে এ ছবির গল্প।

বল দখলের লড়াইয়ে পর্তুগালের ভিতিনিয়া ও কলম্বিয়ার হামেস রদ্রিগেজ
বল দখলের লড়াইয়ে পর্তুগালের ভিতিনিয়া ও কলম্বিয়ার হামেস রদ্রিগেজ
ম্যাচ শুরুর আগে মাঠে পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো
বলের জন্য লড়ে যাচ্ছেন গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর নোয়াহ সাদিকি ও উজবেকিস্তানের এল্দর শোমুরোদভ
পর্তুগালের বিপক্ষে ম্যাচ শুরুর আগে দলীয় আলোচনায় কলম্বিয়ার ফুটবলাররা
ম্যাচ শুরুর আগে ওয়ার্মআপ করছেন উজবেকিস্তানের খেলোয়াড় ওতাবেক শুকনরোভ
বলের দখল নিতে লড়াইয়ে ঘানার আবদুল ফাতাউ ও ক্রোয়েশিয়ার ইয়োসিপ স্তানিসিচ
ঘানার বিপক্ষে জয় পেয়ে ক্রোয়েশিয়ার ফুটবলারদের ছবি তুলে দলীয় উদ্‌যাপন
ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচকে পরাস্ত করে ঘানার প্রথম গোলটি করেন ডেরিক লুকাসেন
ম্যাচ শুরুর আগে ওয়ার্মআপ করছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো
পানামাকে হারিয়ে ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করেন ইংল্যান্ডের জুড বেলিংহাম
বলের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টায় কলম্বিয়ার জন কর্দোবা ও পর্তুগালের রেনাতো ভেইগা