ফুটবল বিশ্বকাপ শুধু মাঠে ৯০ মিনিটের লড়াই নয়, এটি ভিন্ন সংস্কৃতি, ভাষা ও দেশের মানুষের মিলনমেলাও। যুক্তরাষ্ট্রের মায়ামি বিচে স্কটল্যান্ডের সমর্থকদের পদযাত্রায় যোগ দিয়ে সে বার্তাই তুলে ধরলেন ব্রাজিলের সমর্থকেরা। আসন্ন স্কটল্যান্ড–ব্রাজিল ম্যাচের উত্তেজনার মধ্যেও দুই দলের ভক্তদের হাসিমুখে সেলফি তোলা মনে করিয়ে দেয়, প্রতিদ্বন্দ্বিতা মাঠে থাকলেও ফুটবল শেষ পর্যন্ত মানুষকে একসূত্রে গাঁথারই নাম।। ছবি: রয়টার্স