ব্রাজিল-নরওয়ে: মাঠের লড়াই, গ্যালারির উৎসব

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মাঠের লড়াইয়ের পাশাপাশি গ্যালারিতেও ছিল উৎসবের আমেজ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ব্রাজিল ও নরওয়ের সমর্থকেরা মুখে রং, জাতীয় পতাকা, ঐতিহ্যবাহী সাজসজ্জা ও উচ্ছ্বাসে জমিয়ে তোলেন ম্যাচের পরিবেশ। ব্রাজিলে আবার নিজ দেশের দলের জন্য প্রার্থনা আর ফুটবল উৎসবে মেতেছিলেন ভক্তরা।

মুখে ব্রাজিল ও নরওয়ের পতাকার রং এঁকে ম্যাচ শুরুর অপেক্ষায় এক দর্শক। নিউ জার্সি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র, ৫ জুলাই
ছবি: রয়টার্স
গ্যালারিতে ছবি তোলার ভঙ্গিতে নরওয়ের এক সমর্থক। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়াম, ৫ জুলাই
প্রিয় দলের জার্সি পরে গ্যালারিতে উচ্ছ্বাস প্রকাশ করছেন ব্রাজিলের এক সমর্থক। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়াম, ৫ জুলাই
শিংওয়ালা ঐতিহ্যবাহী ভাইকিং হেলমেট পরে দলকে উৎসাহ দিচ্ছেন নরওয়ের এক সমর্থক। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়াম, ৫ জুলাই
ব্রাজিলের ব্রুনো গিমারাইসের পেনাল্টি ঠেকানোর পর গোলরক্ষক ওরইয়ান নিলান্ডকে ঘিরে উল্লাসে ফেটে পড়েন নরওয়ের সমর্থকেরা। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়াম, ৫ জুলাই
ম্যাচ শুরুর আগে গ্যালারিতে নরওয়ের সমর্থকদের উপস্থিতি। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়াম, ৫ জুলাই
জাতীয় পতাকা ও দলের রঙে সেজে গ্যালারিতে নরওয়ের সমর্থকেরা। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়াম, ৫ জুলাই
ব্রাজিলের রিও ডি জেনিরোর তিজুকা এলাকায় ‘আলজিরাও’ উৎসবে বিশ্বকাপের ম্যাচ শুরুর আগে ফুটবল খেলায় মেতে এক শিশু। ৫ জুলাই
ম্যাচ শুরুর আগে একই গ্যালারিতে পাশাপাশি বসে খেলা উপভোগের অপেক্ষায় ব্রাজিল ও নরওয়ের সমর্থকেরা। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়াম, ৫ জুলাই
নরওয়ের পতাকা হাতে গ্যালারিতে দলের জন্য উচ্ছ্বাস প্রকাশ করছেন এক সমর্থক। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়াম, ৫ জুলাই