প্লাস্টিকের বয়া

সমুদ্রে মাছ ধরার জাল ভাসিয়ে রাখতে ব্যবহার করা হয় প্লাস্টিকের বয়া। স্থানীয় জেলে ও বিক্রেতাদের কাছে এসব বয়া পরিচিত ‘পুলুট’ নামে। চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ি এলাকার কারখানাগুলোয় প্রতিদিন হাজারো বয়া তৈরি হয়। সেখান থেকে এগুলো দেশের বিভিন্ন জায়গায় পাইকারি দামে বিক্রি করা হয়। প্রতিটি বয়ার দাম মান ও আকারভেদে ৩ থেকে ১৪ টাকা। গতকাল বুধবার পূর্ব মাদারবাড়ি নছুমালুম লেনে।

কারখানায় কাজে ব্যস্ত দুই শ্রমিক।
কারখানায় কাজে ব্যস্ত দুই শ্রমিক।
দড়ি দিয়ে একসঙ্গে বাঁধা হয়েছে বয়াগুলো।
প্লাস্টিকের গুঁড়া মেশিনে ঢালা হচ্ছে। এই গুঁড়া থেকে তৈরি হবে বয়া।
বয়ায় বাতাস দেওয়া হচ্ছে।
মেশিনে গুঁড়া করা হচ্ছে প্লাস্টিক।
কাজে ব্যস্ত দুই নারী শ্রমিক।
বিক্রির জন্য ভ্যানে তোলা হচ্ছে বয়া।