মুক্তির উৎসব

মাথায় লাল-সবুজ টুপি, হাতে পতাকা, মুখে ‘জয় বাংলা’ স্লোগান। এভাবেই মুক্তির উৎসবে মেতে উঠেছিল হাজার হাজার শিক্ষার্থী। দীপ্ত কণ্ঠে তরুণ প্রজন্মের ঘোষণা—সব বিভেদ ভুলে এক আলোকিত দেশ ও সমাজ গড়তে নিজেদের নিয়োজিত করবে তারা। আজ শুক্রবার ছুটির দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই মুক্তির উৎসব আয়োজন করে মুক্তিযুদ্ধ জাদুঘর। এতে অংশ নিয়েছিল বিভিন্ন স্কুল–কলেজের প্রায় ১০ হাজার শিক্ষার্থী। তাদের গান ও নৃত্যের পাশাপাশি বিশিষ্ট শিল্পীদের গানে গানে জমে ওঠে উৎসব।
মুক্তির উৎসবে সংগীত পরিবেশন করছেন শিল্পীরা।
মুক্তির উৎসবে সংগীত পরিবেশন করছেন শিল্পীরা।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী ও সারা যাকের।
সংগীত পরিবেশন করছেন শিল্পী ফেরদৌস আরা।
বিজয় চিহ্ন দেখাচ্ছে এক শিক্ষার্থী।
আলোচনা পর্বে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বক্তব্য দেন।
আবৃত্তি করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
জাতীয় পতাকা উড়িয়ে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।
সংগীত পরিবেশন করছেন শিল্পী সন্দীপন।
গানের তালে তালে শিক্ষার্থীদের উল্লাস।
নৃত্য পরিবেশ করছেন শিল্পীরা।
উৎসবের আনন্দে মেতেছে শিশুরা।
লটারি ড্রয়ের প্রস্তুতি চলছে।