দিনভর বৃষ্টিতে ভোগান্তি

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ মঙ্গলবারও সারা দিন দেশজুড়ে বৃষ্টি হবে। রাজধানীতেও বৃষ্টি চলবে দিনভর। কোথাও মুষলধারে আবার কোথাও দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। কেউ ছাতা মাথায় আবার কেউ পলিথিন মুড়িয়ে গন্তব্যে যাচ্ছেন।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ছাতা মাথায় স্কুলের গেটে অপেক্ষা করছেন অভিভাবকেরা। ওয়াইডব্লিউসিএ স্কুল, বাদুড়তলা, কুমিল্লা, ১৩ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
নিম্নচাপের প্রভাবে সকাল থেকে মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত নগরজীবন। সদর রোড, বরিশাল নগর, ১৩ সেপ্টেম্বর
বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে ভ্যান চালিয়ে গন্তব্য ছুটছেন ভ্যানচালক ও তাঁর সহযোগী। মুজগুন্নী, খুলনা, ১৩ সেপ্টেম্বর
বৃষ্টি থেকে রক্ষা পেতে পিকআপ ভ্যানে পলিথিন মুড়িয়ে চলছেন এক ব্যক্তি। ফার্মগেট, ঢাকা, ১৩ সেপ্টেম্বর
বৃষ্টিতে ভিজে সাইকেল চালিয়ে যাচ্ছে এক শিক্ষার্থী। সদর রোড, বরিশাল নগর, ১৩ সেপ্টেম্বর
ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে কোলের শিশুকে মাথায় তোয়ালে জড়িয়ে যাচ্ছেন এক নারী। দেওভোগ আখড়া, নারায়ণগঞ্জ, ১৩ সেপ্টেম্বর
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে থেকে রক্ষা পেতে প্লাস্টিকের গামলা মাথায় দিয়েছেন এক ব্যক্তি। কাকরাইল এলাকা, ১৩ সেপ্টেম্বর
বৃষ্টিতে ছাতা মাথায় কলেজে যাচ্ছে একদল শিক্ষার্থী। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৩ সেপ্টেম্বর
সাগরে নিম্নচাপের প্রভাবে সিলেটেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে যাত্রী না পেয়ে রিকশায় বসে আছেন চালক। কদমতলী, সিলেট, ১৩ সেপ্টেম্বর
বৃষ্টি থেকে বাঁচতে একেকটি ছাতার নিচে কয়েকজন ঠাঁই নিয়েছেন। মোহাম্মদপুর সরকারি কলেজ, মোহাম্মদপুর, ঢাকা, ১৩ সেপ্টেম্বর
বৃষ্টিতে পলিথিন মুড়িয়ে অটোরিকশা চালাচ্ছেন এক চালক । সাতমাথা, বগুড়া, ১৩ সেপ্টেম্বর