রংপুরে তিস্তা নদীতে জেগে ওঠা চরের অন্যতম ফসল মিষ্টিকুমড়া। চরের মানুষের অভাব দূর হয়েছে এই আবাদে। দেশের বাজারে বিক্রির পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে এসব মিষ্টিকুমড়া। এবার দামটাও বেশ ভালো। তাই খুশি চরের চাষিরা। ধু ধু বালুচরে সবুজের সমারোহ দেখে চোখ জুড়িয়ে যায়। ছবিগুলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ছালাপাক চর থেকে তোলা।
