গ্রামজুড়ে তৈরি হচ্ছে দইয়ের পাত্র

দেশজুড়ে সুখ্যাতি বগুড়ার দইয়ের। আর এ ব্যবসাকে ঘিরে পাল সম্প্রদায়ের মানুষদের বাহারি নকশার দইয়ের পাত্র তৈরির যেন দম ফেলানোর ফুরসত নেই। করতোয়া নদীর তীরঘেঁষা আড়িয়া গ্রামে শতাধিক পরিবারের বসবাস। বংশপরম্পরায় প্রায় সবাই মাটির কাজ করেন। সেই আড়িয়া গ্রামের পালদের ঘরে ঘরে তৈরি হচ্ছে নকশি করা দইয়ের বাটি, সরা, কাপ, ঢাকা বাটি, কেজি বাটি। সেগুলো দইয়ের পাত্র তৈরি করে জীবন ও জীবিকা চলছে পাল সম্প্রদায়ের মানুষের।

দইয়ের পাত্র তৈরির জন্য বাড়ির উঠানে মাটি প্রস্তুত করছেন অমরেশ পাল।
দইয়ের পাত্র তৈরির জন্য বাড়ির উঠানে মাটি প্রস্তুত করছেন অমরেশ পাল।
তৈরি হচ্ছে দইয়ের কাপ।
শিক্ষার্থী সোনালী অবসরে দইয়ের পাত্র তৈরি করে। প্রতিটি পাত্র তৈরিতে মজুরি পায় ছয় টাকা।
নিজের হাতে নকশা করা দইয়ের পাত্র শুকাতে দিচ্ছেন লক্ষ্মী রানী পাল।
শুকিয়ে যাওয়া দইয়ের পাত্রে রং করা হচ্ছে।
শস্যখেতের পাশেই দইয়ের পাত্র শুকিয়ে নিচ্ছেন এক নারী।
দইয়ের কাপ রোদে শুকাতে দিচ্ছেন মহাদেব পাল।
দোলনায় শিশুকে ঘুম পাড়িয়ে দইয়ের পাত্র তৈরিতে ব্যস্ত পরিবারের সদস্যরা।
শুকাতে দেওয়া হয়েছে বাহারি নকশার দইয়ের পাত্র।
থরে থরে সাজানো দইয়ের পাত্র রোদে শুকাতে দেওয়া হয়েছে।
শুকিয়ে যাওয়া ফুলের টব ভাটায় নিয়ে যাচ্ছেন রেবা রানী পাল।
পোড়ানো নকশা করা বাটি। প্রতিটি ১৩ থেকে ১৪ টাকায় বিক্রি হয়।
পোড়ানো দইয়ের বাটি বিক্রির জন্য পসরা সাজাচ্ছেন বিশ্বনাথ পাল।