১০ শিল্পীর শিল্পকর্ম নিয়ে উত্তরায় ‘পারসিসটেন্স’ প্রদর্শনী

সৃজনশীলতা কেবল একটি শিল্পচর্চা নয়; এটি এমন এক অপরিহার্য শক্তি, যা সহমর্মিতা, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং সাংস্কৃতিক ধারাবাহিকতাকে লালন করে। সৃজনশীলতার অবক্ষয় ঘটলে সমাজ সেই মৌলিক গুণাবলি হারানোর ঝুঁকিতে পড়বে। এই পরিপ্রেক্ষিতে শিল্পীসত্তার অবিচল পথচলা এবং সৃজনশীল চিন্তাশক্তি প্রকাশের এক দৃঢ় প্রত্যয় হিসেবে দেশের ১০ জন স্বনামধন্য ও প্রতিভাবান শিল্পীর শিল্পকর্ম নিয়ে রাজধানীর উত্তরায় শুরু হয়েছে ‘পারসিসটেন্স’ শীর্ষক দলীয় চিত্রপ্রদর্শনী। গতকাল শনিবার ভূমি গ্যালারির সেন্টার পয়েন্ট শাখায় প্রদর্শনীটির উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সেখানে চিত্রশিল্পী তরুণ ঘোষ, ফরিদা জামান, মোহাম্মদ ইউনুস, জামাল আহমেদ, আহমেদ সামসুদ্দোহা, রোকেয়া সুলতানা, কনকচাঁপা চাকমা, মোহাম্মদ ইকবাল, শহিদ কাজী ও আবদুল্লাহ আল বশিরের ক্যানভাস, মিশ্র মাধ্যম ও জলরঙে আঁকা সর্বমোট ৬৬টি চিত্রকর্ম স্থান পেয়েছে। আগামী ২৫ জুলাই পর্যন্ত প্রদর্শনীটি প্রতিদিন বেলা ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি.ক্রিস্টেনসেন
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি.ক্রিস্টেনসেন
অতিথিরা ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন
গ্যালারিতে প্রদর্শনী দেখছেন এক দর্শক
শিল্পবোদ্ধারা ছবি নিয়ে আলোচনা করছেন
মনোযোগ দিয়ে ছবি দেখছেন এক দর্শক
আপনমনে এক দর্শক
আগত দর্শকেরা
প্রধান অতিথি গ্যালারিতে ছবি দেখছেন