শীত মৌসুমে চট্টগ্রামের বাঁশখালী, মহেশখালী, মাতারবাড়ী, টেকনাফসহ বিভিন্ন এলাকা থেকে লবণ সংগ্রহ করে তা নৌপথে নিয়ে আসা হয় নগরীর বিভিন্ন কারখানায়। এ সময় লবণ পরিশোধন কারখানায় ব্যস্ত সময় কাটে শ্রমিকদের। প্রতিটি কারখানায় কাজ করেন ১৫ থেকে ৩০ জন শ্রমিক। মাঠ থেকে সংগ্রহ করা এসব লবণ পরিশোধন করে বিক্রির জন্য প্রস্তুত করেন তাঁরা। চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় অবস্থিত লবণ কারখানায় ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা।