পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের ঘটনাকে ঘিরে উত্তাল পাকিস্তান। দেশটির বিভিন্ন শহরে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এতে অন্তত আটজন নিহত হয়েছেন, গ্রেপ্তার প্রায় দুই হাজার। পরিস্থিতি সামাল দিতে পাঞ্জাব, খাইবার পাখতুনখাওয়া ও ইসলামাবাদে সেনা মোতায়েন করা হয়েছে।
