স্বাগত ২০২৩

পৌষের শীতের আমেজের মধ্যে বিদায় নিল ২০২২। বছরটি জুড়েই ঘটেছে নানা ঘটনা। অঘটনেরও কমতি ছিল না। এরই মধ্যে নতুন বছরে নতুন প্রত্যাশায় বুক বেঁধেছে মানুষ। ২০২৩ সালকে বরণ করে নিতে চলছে নানা প্রস্তুতি। বছরের শেষ দিনে দেশের বিভিন্ন জেলার ছবি নিয়ে আজকের গল্প।

হুগলী চরায় এবার শর্ষের আবাদ ভালো হয়েছে। ফসলটির খেতে দুরন্তপনায় মেতেছে গ্রামের ছেলেরা। বেড়েরবাড়ী গ্রাম, ধুনট, বগুড়া
ছবি: সোয়েল রানা
সবুজের মাঝখানে লাল। সবজিখেতে জাতীয় পতাকার আদলে এভাবেই চাষ করা হয়েছে লালশাক ও পালংশাক। কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট, শেরপুর
আমন ধান কাটা শেষ। এবার ধান ঘরে তুলতে ব্যস্ততা। শীতের বিকেলে ধান ঝাড়তে ব্যস্ত কৃষক পরিবারের সবাই। পূর্ব বুড়দেও, কোম্পানীগঞ্জ, সিলেট
দেড় বছরের সন্তানকে নিয়ে কুয়াকাটা সৈকতে বিদায় নেওয়া বছরের শেষ সূর্যাস্ত উপভোগ করছেন এক নারী। পটুয়াখালী
গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড়। মাজালিয়া এলাকা, সরিষাবাড়ী, জামালপুর
বিদায় নেওয়া বছরের শেষ সূর্যাস্ত। সূর্য ডোবার মুখেও যেন খেলা শেষ হচ্ছে না শিশুদের। বুজবুনিয়া, বটিয়াঘাটা, খুলনার
এক পাশে শর্ষের খেত, অন্য পাশে ভুট্টার। মাঝের আইলে দাঁড়িয়ে ঘুড়ি ওড়ানোয় মেতেছে শিশু তাহসিন। মুগার চর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ
ঘন কুয়াশা আর হাড়কাঁপানো শীত উপেক্ষা করে কাজের উদ্দেশে৵ ছুটছে মানুষ। বুড়িরহাট সড়ক, রংপুর নগর
কুয়াশামোড়া সকালে শীত উপেক্ষা করে বের হয়েছেন এই ফেরিওয়ালা। সাইকেল নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে সংসারের টুকিটাকি পণ্য বিক্রি করেন তিনি। বালিয়াহালট, সদর উপজেলা, পাবনা
গোমতী নদীর চরে কয়েক শ একর জমিতে এবার আলুর আগাম ফলন করা হয়েছে। দামও ভালো পাচ্ছেন কৃষকেরা। ভান্তী গ্রাম, বুড়িচং, কুমিল্লা