‘সতত, হে নদ তুমি পড় মোর মনে
সতত তোমার কথা ভাবি এ বিরলে।
সতত যেমনি লোক নিশার স্বপনে
শোনে মায়া যন্ত্র ধ্বনি তব কলকলে
জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। ’
মাইকেল মধুসূধন দত্তের ‘কপোতাক্ষে নদ’ কবিতার এ নদ। চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা ও খুলনার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে ২৩৮ কিলোমিটার দৈর্ঘ্যের কপোতাক্ষ নদ। উপকূল অঞ্চলে এ নদের রূপ একেক সময় একেক রকম। কখনো ভয়াল উত্তাল, কখনো শান্ত, আবার কখনো স্বল্প পানির। ছবির গল্পে তুলে ধরা হলো ভোরের আলোয় ভাটার সময় কপোতাক্ষ নদের রূপ। ছবিগুলো খুলনার কয়রা এলাকা থেকে তোলা।