কারাম উৎসব

কারাম নামের গাছের ডাল কেটে বিভিন্ন প্রাচীন প্রথা মেনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীরা কারাম উৎসব করে থাকে। গাছের ডাল মাটিতে পুঁতে পূজা করা হয় বলে এটি কোথাও কোথাও ডালপূজা নামেও পরিচিত। নওগাঁর মহাদেবপুর উপজেলার কালনা গ্রামে গত শনিবার সন্ধ্যা থেকে সারা রাত জাতীয় আদিবাসী পরিষদের নওগাঁ শাখার আয়োজনে এ পূজা অনুষ্ঠিত হয়েছে। একটি পূজার বেদি নির্মাণ করা হয়। সূর্যের আলো পশ্চিমে হেলে গেলে সেই কারামগাছের ডালটি পূজার বেদিতে রোপণ করা হয়। পুরোহিত সেই পূজা পরিচালনা করেন। সারা দিন উপোস রেখে গ্রামের অবিবাহিত মেয়েরা সন্ধ্যার পর নেচেগেয়ে বেদিতে কারাম ডাল পুঁতে রাখে। বেদির চারপাশে রাখা হয় ধান, গম, ভুট্টাসহ বিভিন্ন শস্যের গজানো বীজের ডালি। এরপর কাঁসার থালায় পূজার নৈবেদ্য সাজিয়ে কারাম ডালের সামনে প্রার্থনা করা হয়। পরের দিন সকালে বেদি থেকে কারাম ডাল তুলে নেচেগেয়ে বাড়ি বাড়ি ঘুরে গ্রামের পাশে আত্রাই নদে তা বিসর্জন দেওয়া হয়।
কারাম ডালের পূজা দেওয়ার জন্য কাঁসার থালায় ফুল-ফল, তেলের পিঠা, ধূপ-ধুনো সাজিয়ে বেদির সামনে গ্রামের অবিবাহিত মেয়েরা
কারাম ডালের পূজা দেওয়ার জন্য কাঁসার থালায় ফুল-ফল, তেলের পিঠা, ধূপ-ধুনো সাজিয়ে বেদির সামনে গ্রামের অবিবাহিত মেয়েরা
রাতভর নাচগানের পর সকালে বাড়ি বাড়ি ঘোরানো হয় কারাম ডাল। ডালে পানি ঢেলে সিঁদুর দিয়ে ডালকে সম্মান জানানো হচ্ছে
কারাম উৎসব উপলক্ষে চলছে ঐতিহ্যবাহী নাচগান
নানা বয়সী মানুষের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নাচগান
নাচের সময় কলস মাথায় একদল নারী
ঢোলের তালে নাচগানে মেতে ওঠেন নারীরা
সাংস্কৃতিক দলের নাচগান শেষে সবাই মাঠে বসে আছেন
মহাদেবপুর ডাকবাংলো মাঠে চলছে কারাম উৎসব