আজ জামায়াতের হরতাল

মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হওয়ায় মীর কাসেম আলী ন্যায়বিচারবঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। এর প্রতিবাদে দলটি আজ বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
গতকাল মঙ্গলবার সকালে রায় ঘোষণার পর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতিতে হরতালের কর্মসূচি ঘোষণা করেন। লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিস, হজযাত্রী বহনকারী যানবাহন ও সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।